গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির অংশ) বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর করা হয় এবং অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। মিছিলের প্রস্তুতির সময় প্রতিপক্ষ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এর ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

ইশরাক সিদ্দিকী অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970